শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / 98

দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে রবিবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এতে বলা হয়েছে, এসব নদীবন্দরকে কোনো সংকেত দেখাতে হবে না।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে

আপডেট টাইম : ০৫:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০