শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে জাপান আলোচনা করবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 101

গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে জাপান আলোচনা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকাস্থ জাপান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে টোকিও নেইপিদোর সঙ্গে আলোচনা করবে।

গত ২৫ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সেদিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য টোকিওকে অনুরোধ করেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের ২২ দিনের মাথায় জাপানের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে নেইপিদোর সঙ্গে টোকিওর আলোচনার বার্তা এলো।

জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ওপর জোর দেন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকে অবস্থান করছে চার লাখের মতো। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

এ সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি করলেও মিয়ানমারের অনাগ্রহের কারণে এই চুক্তি বাস্তবায়িত হয়নি। পরপর দুবার প্রত্যাবাসনের খুব কাছাকাছি গিয়েও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে পাঠানো যায়নি মিয়ানমারের কারণে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে জাপান আলোচনা করবে

আপডেট টাইম : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০