শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 138

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্মিত ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার (১৫ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপ্রধান ওই প্যাভিলিয়ন ঘুরে দেখেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এর আগে রবিবার বিকালে প্যাভিলিয়নটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্যাভিলিয়ন করা হয়েছে। প্যাভিলিয়নে বড় পর্দায় জাতির পিতার ৭ মার্চের ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতির পরিদর্শনের সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০