ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটোকপির দোকানে মিলছে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 6

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজে ব্যবহৃত সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছে, এমন তথ্য জানার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসির কর্মকর্তারা জানান, সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসি সচিব এক চিঠিতে কর্মকর্তাদের জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে, এমন নির্দেশনা জারি করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশীল করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফটোকপির দোকানে মিলছে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড

আপডেট টাইম : ১০:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬