ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওতে বাড়ছে যৌন পর্যটন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিও বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে শহরটিকে ঘিরে নতুন এক উদ্বেগ সামনে এসেছে। অর্থনৈতিক সংকট, ঋণের চাপ ও জীবনযাত্রার ব্যয়ের কারণে শহরটির কিছু তরুণী যৌনকর্মে জড়িয়ে পড়ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে টোকিওকে ঘিরে যৌন পর্যটনও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

তরুণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথের মহাসচিব ইয়োশিদে তানাকা সংবাদমাধ্যম দ্য স্টারকে বলেন, করোনা মহামারির পর টোকিওর কিছু এলাকায় বিদেশি পুরুষের আনাগোনা বেড়েছে। এসব এলাকায় তরুণীদের যৌনকর্মে যুক্ত হওয়ার ঘটনাও চোখে পড়ছে বলে দাবি করেন তিনি।

তানাকার ভাষ্য, বিভিন্ন দেশ থেকে বিদেশি পুরুষরা টোকিওতে আসছেন। তাদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য। জীবনধারণের ব্যয় মেটাতে অনেক তরুণী যৌন ব্যবসার দিকে ঝুঁকছেন বলেও তিনি দাবি করেন।

এ পরিস্থিতিকে গুরুতর সমস্যা হিসেবে দেখছেন জাপানের প্রধান বিরোধী দলের নেতা কাজুনোরি ইয়ামানোই। জাপান টাইমসকে তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু জাপানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিকভাবে জাপানি নারীদের কীভাবে দেখা হচ্ছে, সেটিও উদ্বেগের বিষয়।

এদিকে যৌন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন চক্রের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে জাপানের পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যৌন ব্যবসার জন্য নারীদের সংগ্রহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর অর্থনৈতিক চাপ ও ঋণের বোঝায় অনেক নারী সংকটে পড়েছেন। এ ছাড়া হোস্ট ক্লাবে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে কেউ কেউ যৌন ব্যবসায় জড়িয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টোকিওতে বাড়ছে যৌন পর্যটন

আপডেট টাইম : ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬