ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।

পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। 

এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সূত্র: রয়টার্স

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

আপডেট টাইম : ১২:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬