সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা ও নির্যাতনের শিকার নারী সাংবাদিক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 86

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় এক নারী সাংবাদিকের জীবনে নেমে এসেছে দুঃসহ সময়। ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘনিষ্ঠতা গড়ে তুলে প্রতারণা, ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী সাংবাদিক আইরিন আলিফ বিষয়টি নিয়ে গত ০৭ অক্টোবর ২০২৫ ইং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম শাহাদাত খান নামের ওই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে আইরিন আলিফের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং আর্থিক সহায়তার আশায় সম্পর্ককে ব্যবহার করেন। কিন্তু পরবর্তীতে প্রত্যাশা পূরণ না হলে তিনি মানসিক ও শারীরিকভাবে আইরিনকে নির্যাতন করতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

আইরিন জানান, শাহাদাতের মিথ্যা মামলা ও নিয়মিত ভয়ভীতির কারণে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
অভিযুক্ত শাহাদাত নিজেই স্বীকার করেছেন যে তিনি প্রকৃত সাংবাদিক নন; আইরিনের সহায়তায় কিছুদিন কাজ করলেও পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে।

এ বিষয়ে শাহাদাতের বড় ভাই ও আইরিনের বাড়িওয়ালা গোলাম নওরোজ খান সুবোধ বলেন, “আমার ভাই অহেতুক ওই নারী সাংবাদিককে হয়রানি করছে। এমন আচরণ অমানবিক ও লজ্জাজনক।”

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রতারণা ও নির্যাতনের শিকার নারী সাংবাদিক

আপডেট টাইম : ০৩:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫