শিরোনাম :
জামিন নয়, রন ও দিপু শিকদারকে দিতে হবে জরিমানা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 166
৭১: এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছেড়ে ব্যাংকক যাওয়া সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে জামিন দেননি হাইকোর্ট। বরং আদালতের সময় নষ্ট করার কারণে দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করেছেন আদালত।
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিলে এই পিপিই দিতে হবে।
সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহম্মেদ। আদালতে রন ও দিপু শিকদারে পক্ষে ছিলে আজামালুল হোসেন কিউসি,অ্যাডভোকেট সাঈদ আহম্মেদ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।
এর আগে রোববার (১৯ জুলাই) দুই ভাই ব্যাংকক থেকে জামিন আবেদন করেন।
Tag :













