ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৮ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮

আপডেট টাইম : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬