ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ জন্মাষ্টমী আজ , দেশজুড়ে নানা আয়োজন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সত্য, ন্যায় ও মানবকল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দিনটি পালন করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হচ্ছে। সকালে গীতাযজ্ঞ, বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্বামীবাগ ইসকন আশ্রমসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন বিশেষ কর্মসূচি পালন করবে।

জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শুভ জন্মাষ্টমী আজ , দেশজুড়ে নানা আয়োজন

আপডেট টাইম : ১০:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬