মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতের ঝুঁকি কমাতে তালের চারা রোপণ ও বিতরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর নারায়ণপুরে বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার দুপুরে চর নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০টি তালের চারা রোপণ করেন এবং স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় জেলা প্রশাসক বলেন, দেশের চরাঞ্চলগুলোতে বজ্রপাতের প্রবণতা তুলনামূলক বেশি। তালগাছ প্রাকৃতিকভাবে বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই বিতরণ করা চারাগুলো নিজের সন্তানের মতো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, নারায়ণপুর ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বজ্রপাতপ্রবণ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই তালের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ লাইট 

Tag :

শেয়ার করুন

বজ্রপাতের ঝুঁকি কমাতে তালের চারা রোপণ ও বিতরণ

আপডেট টাইম : ০২:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬