বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে শাকিব খান ও সাবিলা জুটির ‘রকস্টার’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 15

সংগৃহীত ছবি

সুপারস্টার শাকিব খান আবারও বড়পর্দায় নতুন জুটিতে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোমান্টিক চলচ্চিত্র ‘রকস্টার’ এ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

পোস্টারে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন শাকিব ও সাবিলা। সেখানে দেখা যায়, শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও আবেগঘন মুহূর্তে মগ্ন।

পোস্টারের সঙ্গে ক্যাপশনে ব্যবহার করা হয়েছে একটি গানের লাইন—‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে’

সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি, যার পরিচালক আজমান রুশো। জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর এখন দেশের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ণ। ইতোমধ্যে ছবিটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আসছে শাকিব খান ও সাবিলা জুটির ‘রকস্টার’

আপডেট টাইম : ০১:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬