প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ
- আপডেট টাইম : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / 157
নিউজ লাইট ৭১: চীনের পর কোরিয়ায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষ করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত এ ভাইরাসে ৩১৫০ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের চীনের কোনো নাগরিকের সঙ্গে বা করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দেশটিতে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও এখন কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে কোনো খবর পাওয়া যায়নি।
প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক, সচেতন থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে কোরিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এ ছাড়া যে কোনো প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ লক্ষ্যে মিশনের হটলাইন ২৪ ঘন্টার চালুর রাখারও ঘোষণা দিয়েছেন রাষ্ট্রদূত।
সম্প্রতি এক ভিডিও বার্তায় দেশটির রাষ্ট্রদূত, ‘দক্ষিণ কোরিয়া সরকার দেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত সর্বোচ্চ সতর্ক সংকেত রেড অ্যালার্ট জারি করেছে।













