সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে কাবু নগরবাসী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 23

ছবি : সংগৃহীত

ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না।

ফলে কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন রাজধানীবাসী। আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শীতে কাবু নগরবাসী

আপডেট টাইম : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫