দূষণে আবারও শীর্ষে ঢাকা
- আপডেট টাইম : ১২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 33
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় হয়েছে বায়ুদূষণের সূচকে। এর আগে রয়েছে শুধু ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী আজ ঢাকার বায়ুগুণমান সূচক (AQI) ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে দিল্লির AQI ছিল ৪০৫—যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের।
ঢাকার মধ্যেই সবচেয়ে বেশি দূষিত ছিল সাতটি স্থান—ইস্টার্ন হাউজিং (২৫৭), দক্ষিণ পল্লবী (২৫২), বে’জ এজ ওয়াটার (২৪৮), বেচারাম দেউড়ি (২৩৯), কল্যাণপুর (২২৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৬) ও গোড়ান (২১১)। প্রতিটি স্থানেই বায়ুমানের অবস্থা খুব অস্বাস্থ্যকর।
গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে। প্রতিদিনই বায়ুদূষণের উচ্চমাত্রা নগরবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
আইকিউএয়ারের সতর্কতায় বলা হয়েছে—বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে, যাতে দূষিত বাতাস কম প্রবেশ করে।
নিউজ লাইট ৭১













