সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 68

ছবি : প্রতিনিধি

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম এর সভাপতিত্বে  ও যুগ্ম আহ্বায়ক ডি,এম মালেক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুলহাজ রশিদ অপু, বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল,  মিজানুর রহমান, ওবায়দুল হক ও ছিদ্দিক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তারা ধানের শীষের পক্ষে কাজ করার ও বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

আব্দুল মালেক/নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মান্দায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট টাইম : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫