সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ই-গেইট চালু হতে পারে এ সপ্তাহেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 30

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অকেজো থাকার পর আবারও চালু হতে পারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেইট। চলতি সপ্তাহের মধ্যেই ই-গেইট চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেইট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যেই যেন ই-গেইট চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেইট ব্যবহার করতে পারবেন।” তিনি আরও জানান, “আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বের সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।”

ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল (এবিসি) ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শাহজালাল বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দরে ৫০টি ই-গেইট স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। প্রায় ১১ মাস পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২২ সালের ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে শাহজালালে ই-গেইট উদ্বোধন করা হয়। সেসময় বিমানবন্দরে ২৬টি ই-গেইট স্থাপন করা হয়— আগমনীতে ১২টি, বহির্গমনে ১২টি ও ভিআইপি জোনে দুটি।

ই-পাসপোর্টধারীদের দ্রুত ইমিগ্রেশন সম্পন্নের সুবিধা দিতে এসব গেইট চালু করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্টধারী যাত্রী ই-গেইটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রাখলে গেইট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, ক্যামেরা ছবি তুলবে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।

তবে উদ্বোধনের কিছুদিন পরই সার্ভার জটিলতায় ফটকগুলো অকেজো হয়ে পড়ে। এরপর থেকে যাত্রীদের ম্যানুয়াল পদ্ধতিতে দীর্ঘ লাইন ধরে ইমিগ্রেশন করতে হয়। নতুন করে ই-গেইট চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বলেন, “গত সপ্তাহে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর থেকে ই-গেইট চালু করার বিষয়ে জানানো হয়েছে।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ই-গেইট চালু হতে পারে এ সপ্তাহেই

আপডেট টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫