সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 27

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. রাসেল মিয়া (৩১) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম বলেন, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। এ সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়।

তিনি বলেন, পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুলিশকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই

আপডেট টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫