বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা খুবই হতাশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 43

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং বিপর্যয়ে ডুবে গেল বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে স্বল্প রানে আটকালেও ব্যাট হাতে ব্যর্থতার মাশুল দিতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে। সিরিজ হারার পর অধিনায়কও খোলাখুলি স্বীকার করেছেন—দলের হারের মূল কারণ ব্যাটারদের দায়িত্বহীনতা।

দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিং করে বাংলাদেশের বোলাররা। আফগানিস্তানকে মাত্র ১৯০ রানে আটকে দেয় তারা। তবে এই রানই বাংলাদেশের ব্যাটারদের কাছে যেন পাহাড়সম হয়ে দাঁড়ায়। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে মিরাজ বলেন, ‘আমার মনে হয়, আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম, কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’

তিনি জানান, ব্যাটিং ইউনিটে জুটি গড়ার পরিকল্পনা থাকলেও সেটা কার্যকর হয়নি। ব্যাটসম্যানদের ব্যর্থতা স্বীকার করতে কোনো রাখঢাক করেননি মিরাজ।

‘আমি ছেলেদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না,” যোগ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ।

সিরিজ হারায় দলের মনোবল কিছুটা নেমে গেলেও সামনে ফেরার প্রত্যয় জানালেন তিনি, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরও একটি সিরিজ আছে, এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’

ওয়ানডেতে টিকে থাকতে ব্যাটিং উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন মিরাজ। তার ভাষায়, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে; ওয়ানডেতে যদি আমরা রান না করি, তাহলে আমরা টিকে থাকতে পারব না।’

সিরিজে বোলারদের ধারাবাহিকতা থাকলেও ব্যাটিং বিপর্যয়ই হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার জায়গা—এমনটাই ইঙ্গিত বাংলাদেশ অধিনায়কের কথায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমরা খুবই হতাশ

আপডেট টাইম : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫