নারী গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু
- আপডেট টাইম : ০৬:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 82
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুরের পাড় থেকে গ্রাম পুলিশের এক নারী সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরের পাড়ে লাউয়ের মাচার নিচ থেকে নিহত আন্না রানী (৩৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সলঙ্গা ঋষি পাড়ার মৃত বীজন চন্দ্র দাসের স্ত্রী এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মণ গণমাধ্যমকে জানান, সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত নারীর গলায় জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে।
এসআই ব্রজেশ্বর বলেন, “তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে।”
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নিউজ লাইট ৭১













