সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পাকাকরণ ও ড্রেন নির্মাণের অভাবে জনদুর্ভোগ চরমে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 104

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় রাস্তা পাকাকরণ ও বসতবাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ৯নং ওয়ার্ডের কালিপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছেন।

সরেজমিনে জানা গেছে, কালিপাড়া গ্রামে প্রায় দেড়শত পরিবারের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রায় ১৫ বছর আগে তৎকালীন পৌর মেয়রের উদ্যোগে ১৫০ গজ এলাকায় ইট সোলিং করা হয়েছিল। কিন্তু বর্তমানে অতিবৃষ্টির কারণে রাস্তার ইট ভেঙে গেছে এবং রাস্তা দেবে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া, গ্রামের আলহাজ্ব আফছার আলী প্রামানিকের বাড়ি থেকে শফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় ১০০ গজ এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা বাসিন্দাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।

স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আফছার আলী ও আব্দুল বাছেদ বলেন, “পৌর এলাকার অন্যান্য ওয়ার্ডের ছোট-বড় রাস্তাগুলো আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। কিন্তু আমাদের কালিপাড়া গ্রামের রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ এখনো বাকি। এতে আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা পাকাকরণ ও পাকা ড্রেন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক জিয়াউর রহমান বলেন, “আমি এ সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে শিশু ও বয়স্কদের চলাচলে ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাস্তা পাকাকরণ ও ড্রেন নির্মাণের অভাবে জনদুর্ভোগ চরমে

আপডেট টাইম : ০৪:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫