সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ জব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 49

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পাচার হতে যাওয়া ৯২৫টি কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এক যাত্রীর দুইটি লাগেজ থেকে কচ্ছপগুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস্ সাদিক।

তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার (৫৪) নিরাপত্তা তল্লাশিতে লাগেজ স্ক্যানিং করার সময় কচ্ছপ সদৃশ বস্তু শনাক্ত হয়। এসময় শওকতকে ডাক দেয়া হলে তিনি দ্রুত পালিয়ে যান।

এরপর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে লাগেজ পরীক্ষা ও তল্লাশি চালায়।

তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ (Star Tortoise) এবং একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টা (Indian Roofed Turtle) জব্দ করা হয়। কচ্ছপগুলির মোট ওজন প্রায় ৫৮ কেজি।

জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলামসহ বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আস্ সাদিক বলেন, কচ্ছপগুলো বাংলাদেশ থেকে কুয়ালালামপুর পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ ও ৩৪ (খ) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ২৫-বি অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং পলাতক আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া উদ্ধার করা প্রাণীগুলো জব্দতালিকার মাধ্যমে বন অধিদপ্তরের হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ জব্দ

আপডেট টাইম : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫