দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধ: কারণ ও প্রতিকার
- আপডেট টাইম : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 40
নিয়মিত দাঁত ব্রাশ করার পরও অনেকের মুখে দুর্গন্ধ থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ব্রাশ করলেই সমস্যার সমাধান হয় না। এর পেছনে রয়েছে আরও নানা কারণ।
মুখে দুর্গন্ধের প্রধান কারণ-
০১. দাঁতের ফাঁকে খাবার জমা: ডেন্টাল ফ্লস ব্যবহার না করলে জমে থাকা খাবার পচে দুর্গন্ধ তৈরি করে।
০২. জিহ্বা ও গলার পেছনে ব্যাকটেরিয়া: সালফার উৎপাদক ব্যাকটেরিয়া খাবারের প্রোটিন ভেঙে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করে।
০৩. জিহ্বা পরিষ্কার না করা: শুধু দাঁত ব্রাশ করলেই হবে না, জিহ্বা পরিষ্কার না করলে দুর্গন্ধ থেকে যায়।
০৪. মুখ শুকিয়ে যাওয়া: পর্যাপ্ত পানি না খাওয়া, অ্যান্টিহিস্টামিন ওষুধ, কফি পান বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে লালা কমে যায়।
০৫. খাবার ও ধূমপান: রসুন, পেঁয়াজ, ধূমপান ও কফি নিশ্বাসে গন্ধ তৈরি করে।
০৬. মাড়ির রোগ: ইনফেকশন বা প্রদাহে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ হয়।
০৭. সাইনাস ও হজম সমস্যা: সাইনাস ইনফেকশন, পোস্ট-নাজাল ড্রিপ ও গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স মুখের দুর্গন্ধ বাড়ায়।
০৮. ডায়াবেটিস: নিয়ন্ত্রণে না থাকলে নিশ্বাসে ফলের মতো বিশেষ গন্ধ হতে পারে।
দুর্গন্ধ দূর করার উপায়-
০১. দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করুন।
০২. প্রতিদিন ফ্লস ব্যবহার করুন।
০৩. জিহ্বা পরিষ্কার করুন (স্ক্র্যাপার বা ব্রাশ দিয়ে)।
পর্যাপ্ত পানি পান করুন।
০৪. ধূমপান ও অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন।
০৫. তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার পর মুখ ধুয়ে ফেলুন।
০৬. মাড়ি বা দাঁতের সমস্যা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হোন।
০৭. ঘরোয়া উপায় হিসেবে উষ্ণ লবণ পানিতে কুলি করতে পারেন।
সূত্র: লাইভ সায়েন্স
নিউজ লাইট ৭১













