পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: মঈন খান
- আপডেট টাইম : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 41
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।
আবদুল মঈন খান বলেন, দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে। সুনির্দিষ্ট ব্যাক্তিকে ভোট দিতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি শংকর কুমার, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা , বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান, ব্যাবসায়ী আবু জাফর আহমেদ বাবুলসহ দলের নেতা–কর্মীরা।
নিউজ লাইট ৭১













