সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য: রানি মুখার্জি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে অবশেষে ধরা দিয়েছে কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। 

এই সম্মাননা হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, পুরস্কারটি উৎসর্গ করেন তার প্রয়াত বাবাকে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন রানি। 

এরপর ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রানি মুখার্জি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এই সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমার এই পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সবসময় এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন।’

‘আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমি মন থেকে বিশ্বাস করি, তিনি আমার সঙ্গেই আছেন। আমার এই পথচলায় আমার মা-ও সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। তার শক্তিই আমাকে এই ধরনের একটি ছবি দর্শকদের সামনে আনতে সাহায্য করেছে।’

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরেছে। রানি মুখার্জি এই প্রসঙ্গে বলেন, ‘আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এই ছবিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা দূর যেতে পারে।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য: রানি মুখার্জি

আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫