সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রবৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 25

ফাইল ছবি

ঢাকাসহ আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বজ্রবৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

আপডেট টাইম : ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫