শিরোনাম :
চোর সন্দেহে কুকুর লেলিয়ে অত্যাচার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 39
কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতের গ্রেপ্তারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে।
ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।
এদিকে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :













