সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের মুরইল বাজারের রাইকালি সড়কে অবৈধভাবে ১,০৭০ বস্তা সার মজুদের দায়ে মেসার্স রাফি ট্রেডার্সের সত্ত্বাধিকারী হাজি আশরাফ আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় প্রতিষ্ঠানটির গুদামে অবৈধভাবে ৮০০ বস্তা এমওপি, ১৭০ বস্তা ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার মজুদ করা থাকার বিষয়টি ধরা পড়ে। জরিপ ও প্রশ্নবিদ্ধ করার পর ব্যবসায়ী যথাযথ উত্তর দিতে ব্যর্থ হন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজি আশরাফ আলী মৃধা দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাসায়নিক সার মজুদ করে অতিরিক্ত মুনাফা অর্জন করতেন। অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জব্দকৃত সারগুলোর মধ্যে ২৪৫ বস্তা এমওপি সার ৩২৫ টাকা মূল্য হিসেবে নিলামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৭:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫