এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ২২ হাজার প্রবাসী
- আপডেট টাইম : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 34
সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছেন ১৩ হাজার ৪৩৪ জন। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ধরা পড়েছেন ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন আরও ৩ হাজার ৮৬৬ জন।
এছাড়া অবৈধ অনুপ্রবেশকালে গ্রেপ্তার হন এক হাজার ৭৬৭ জন; যাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে যাওয়ার সময় আরও ২৭ জনকে আটক করা হয়। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১৮ জন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়েল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি জব্দের শাস্তি হতে পারে।
নিউজ লাইট ৭১













