সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি ব্যাংকের লকার ভেঙে ‘১৬ লাখ টাকা’ লুট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 42

ছবি : সংগৃহীত

খুলনায় রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় ‘১৬ লাখ টাকা’ লুট হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে স্থানীয়দের জানান। স্থানীয়রা রূপসা থানাকে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

ওসি বলেন, গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কৃষি ব্যাংকের লকার ভেঙে ‘১৬ লাখ টাকা’ লুট

আপডেট টাইম : ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫