সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- আপডেট টাইম : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 31
রাজধানীর বনানীর একটি সিসা বারে কথা-কাটাকাটির জের ধরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত হোসেন রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ধারালো চাকু দিয়ে তার বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন। বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
নিউজ লাইট ৭১













