শিরোনাম :
জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 52
কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে বড়াইডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় জুয়ার আসর থেকে ১০ হাজার ১৯০ টাকা এবং ৩ বান্ডিল তাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩০)পিতা-মোসলেম উদ্দিন, রাশেদ (৩৮), পিতা- আবু বক্কর, শাহ আলম (৫০) পিতা- আবুল হোসেন, খোকন (৩৫) পিতা- মৃত সামছুল এবং সুজন (৪০) পিতা-জহুরুল। তারা সবাই রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের বাসিন্দা।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :













