শিরোনাম :
১ কেজি গাঁজাসহ যুবক আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 37
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকায় ১ কেজি গাঁজাসহ আসলাম মিয়া (২৯) নামে এক যুবককে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। আটককৃত আসলাম মিয়ার বাড়ি কুড়িগ্রাম সদর পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিকেষ গ্রামে, তার পিতার নাম কবির আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসলাম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসলাম মিয়াকে রবিবার (১০ আগস্ট) কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
নিউজ লাইট ৭১
Tag :













