সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 38

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী । সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এই সভাটি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 

সভায় হেফাজতের আমির বলেন, “জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।”

তিনি আরও বলেন, “তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।”

হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী। সভায় অন্যদের মধ্যে মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান বক্তব্য রাখেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’

আপডেট টাইম : ১১:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫