সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 48

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বালিয়ে ইউনিয়নের বালিয়া ব্রিজের পাশে এবং বাস্তা আমছিমুর এলাকায় ব্রিজের পাশে  বংশী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন করে দির্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন একদল ভূমি দস্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ডেজারে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে । 

রবিবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে  এ অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ড্রেজার ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, অবৈধভাবে বংশী নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন কিছু অসাধু মাটি ব্যবসায়ী। আজ অবৈধভাবে বংশী নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু ব্যবসায়ীরা। তাই জেল বা জরিমানা করা সম্ভব হয় নি। অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

আপডেট টাইম : ০৩:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫