সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ কোটি টাকার মাদকসহ একজন আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 55

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় আহত হন তার সঙ্গী হৃদয় (২৫)। শনিবার (২৮ জুন) ভোরে ৯ কোটি টাকার মাদকসহ অভিযুক্ত সোহেল হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হামলার পর স্থানীয়দের সহায়তায় বিজিবির একটি টহল দল মহন ও হৃদয়কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মহন মারা যান।

এরপর শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া এলাকা থেকে অভিযুক্ত সোহেল হোসেনকে (মিল্টনের ছেলে) আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি, যার বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন বলে জানিয়েছে বিজিবি। সোহেলকে পরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।

এদিকে, নিহত মহনের চাচা কদম আলী পাঁচজনের নাম উল্লেখ করে ও আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিজিবির হাতে আটক আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৯ কোটি টাকার মাদকসহ একজন আটক

আপডেট টাইম : ০৮:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫