দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ
- আপডেট টাইম : ১২:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 40
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেও বিচার পাননি তিনি। উল্টো তাকেই অভিযুক্ত করেছেন এনসিপির মুখপাত্র।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, “তুষার বারবার আমাকে দোষারোপ করতেছে যে আমি এই রেকর্ডটি ফাঁস করেছি।
এ বিষয়ে কথা বলতে আমি আমাদের মুখপাত্র আপুর কাছে যাই। ভেবেছিলাম নারী হিসেবে মুখপাত্র আপুর সঙ্গে কথা বললে আমার হতাশাটা একটু কমবে। আপু আমাকে বলল-তুষারের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? আমি বলি আন্দোলনের পর কমিটি যখন গঠন হয় তখন তুষার এবং তাসনুভা আমাকে কমিটিতে আসতে ইনভাইট করে। তাদের মাধ্যমেই আমি এখানে আসি।
মুখপাত্র আপু আমাকে বলেন, আমার সঙ্গে তুষারের ১৩ বছরের বন্ধুত্ব, কিন্তু আমি তুষারকে ‘আপনি’ বলেই ডাকি। আপনি তুষারকে কীভাবে ‘তুমি’ করে ডাকেন? এটা একধরণের ‘ইনভাইটেশন’ না?”
ওই নারী আরো অভিযোগ করে বলেন, ঈদের দিন আসিফের বাসায় আমাদের ডিনার ছিল। সেখানে নাহিদ ইসলামের সঙ্গেও কথা বলেছি। আমি স্ক্রিনশট দেখিয়ে বলি- ভাইয়া আমার সঙ্গে এই বিষয়গুলো হচ্ছে। এটা দেখে নাহিদ মহানগরের দুইজন নেতার সঙ্গে কথা বলতে বলেন।
ভুক্তভোগী বলেন, আমার দলের প্রধানের কাছে আমি অভিযোগ করলাম কিন্তু তিনি বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রাখেননি। আমাকে এনসিপির ভেতরে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করতেছে।
নিউজ লাইট ৭১













