সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে জিকা গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 61

ছবি : নিউজ লাইট ৭১

ফরিদপুরের সালথায় ঈদুল আজহার দিন সকালে একটি জিকা গাছ থেকে আকাশ মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মোল্লা ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হারুন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগের রাত, শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে ফরিদপুর সদরের তালতলা এলাকার ভাড়া বাসা থেকে কোনো কারণ না জানিয়েই বের হয়ে যান আকাশ। পরদিন সকালে কাউলিকান্দা এলাকায় একটি জিকা গাছে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহতের পরিবার জানিয়েছে, আকাশ দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন এবং ফরিদপুরের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিন মাস আগে সেখান থেকে ছাড়া পান।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঈদের দিনে জিকা গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫