সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 73

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়।

ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের ২৭ এপ্রিলের গেজেট বাতিল চেয়ে এ আবেদন করেন আইনজীবী মো. মামুনুর রশিদ।

এর আগে হাইকোর্টে রিট করে এসব কার্যক্রম স্থগিতের আবেদন করা হলেও ২২ মে হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন। সেই আদেশের বিরুদ্ধেই আজ লিভ টু আপিল করা হলো।

এ বিষয়ে লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, “হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছি। আজ বা আগামীকাল চেম্বার আদালতে শুনানি হতে পারে।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ২ ফেব্রুয়ারি ফলের গেজেট প্রকাশ করে ইসি। শপথ নিয়ে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

অভিযোগ ছিল নির্বাচন চলাকালে অনিয়ম ও দুর্নীতির। এ অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট তাপসসহ অন্যান্য মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের মামলায় ২০২৫ সালের ২৭ মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। এতে তাপসের নির্বাচন বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এরপর গত ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। এই গেজেট এবং রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট হলে তা খারিজ হয়। এরপরই আজ আপিল বিভাগের দারস্থ হলেন আবেদনকারী।

এখন নজর থাকবে চেম্বার আদালতের শুনানির দিকে—ইশরাকের মেয়র পদে থাকার বৈধতা নিয়ে নতুন মোড় নিতে পারে দেশের স্থানীয় সরকার রাজনীতি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল

আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫