সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 90

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো— মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রোশন আলীর বাড়ির উঠানে খেলছিল সামাদ ও আল আমিন। বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫