সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রাঘাতে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 82

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন – ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) এবং কবির হোসেন (২৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং এর সঙ্গে ছিল তীব্র ঝড়ো বাতাস ও বজ্রপাত। সেই সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কৃষি কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তারা গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বলেন, “বজ্রপাতে তিনজন মারা গেছেন। তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বজ্রাঘাতে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫