সীমান্তে কড়া নজরদারি ভারতের
- আপডেট টাইম : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 94
পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইনবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে।

নিউজ লাইট ৭১