রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 132

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

আপডেট টাইম : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫