সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 165

নিউজ লাইট ৭১: সম্পদ বিবরণীর দুদকে দাখিল না করার অভিযোগ মেয়র প্রার্থী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

বুধাবার(১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক শেখ নাজমুল আলম ইশরাকের উপস্থিতিতে এ চার্জ গঠন করে। আনুষ্ঠানিকভাবে বিচারের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করে।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন মামলার অভিযোগ থেকে অব্যাহতির জন্য আদালতে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য বক্তব্য তুলে ধরেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শুনান, এবং জবাব চান। বলুন, আপনি দোষী না নির্দোষ। উত্তরে-আসামি নিজেকে নির্দোষ দাবী করে এবং সু-বিচার প্রার্থনা করে। আদালতে আসামির জবাবে চার্জ গঠন করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ মে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে চার্জশিট আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল। এ দিন ইশরাক আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলাটি বিচারের জন্য ঢাকার ৪নং বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন। ২০১৯ সালের ৯ ডিসেম্বর তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

২০১৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন।

মামলার অভিযোগে বলা হয়- ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেয়া হয়। একই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে তাদের বাসভবনে যান।

কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাসভবনের নিচতলায় প্রবেশ পথের বাম পাশের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে নোটিশটি জারি করেন। দুদকের দেয়া ৭ কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি।

এ ঘটনায় ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম।

Tag :

শেয়ার করুন

ইশরাকের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত

আপডেট টাইম : ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০