সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ১৯ বছর পর নরসিংদীতে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 100

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করতে ১৯ বছর পর নরসিংদী গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) বেলা ১২টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান। পরে বিকেলে যোগ দেবেন জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায়।

বঙ্গবন্ধু কন্যার নরসিংদী আগমন উপলক্ষ করে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। তাকে স্বাগত জানাতে আয়োজনের বিন্দুমাত্র কমতি নেই কোথাও। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো জেলা। ধুয়ে মুছে চকচক করা হয়েছে রাস্তাঘাট ও রোড ডিভাইডার।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মিছিলে মিছিলে স্টেডিয়াম সংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। মানুষজন এক পলক প্রধানমন্ত্রীকে দেখার আশায় ভিড় জমাচ্ছেন। নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

আগত নেতাকর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে এই এলাকার মানুষ সৌভাগ্য মনে করছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আসছেন এতেই আমরা খুশি। যিনি এই শহরকে বদলে দিয়েছেন, দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন তার আগমন আমাদের জন্য বড় পাওয়া।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। এছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশ এলাকায়।

জানা যায়, এই সফরে এশিয়ার বৃহত্তম গ্রিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ মোট ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রধানমন্ত্রী ১৯ বছর পর নরসিংদীতে

আপডেট টাইম : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩