সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০০ টাকার নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • / 187

নিউজ লাইট ৭১ রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মত ২০০ টাকার নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাজারে প্রচলিত ১০/২০/৫০/১০০/৫০০ এবং ১০০০ টাকার নোটের মতই ২০০ টাকার নোট পাওয়া যাবে। প্রাথমিক ভাবে ২০০ টাকার নোটের উপর ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকলেও পরবর্তীতে তা আর লেখা থাকবে না।

এদিকে, ১০ টাকার নোটের সঙ্গে সামঞ্জস্য থাকায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০ টাকার নোটের রং ও আকার পরিবর্তন করে বাজারে নতুন ৫০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নিয়মিত লেনদেনের মাধ্যমে নতুন এ নোট বাজারে ছাড়া হয়েছে।

Tag :

শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০০ টাকার নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট টাইম : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯