বিডিনিউজ সম্পাদকের ৫০ কোটি টাকা ফ্রিজের আদেশ
- আপডেট টাইম : ১০:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / 160
নিউজ লাইট ৭১ ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডটকম এবং প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অ্যাকাউন্টে থাকা ৫০ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
তৌফিজ ইমরোজ খালেদীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আদালতে এ আবেদন করেন।
তৌফিক ইমরোজের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে আবেদনে বলা হয়।
আবেদনে বলা হয়, ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ (সংশোধিত) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ এর বিধান মতে তার অপরাধলব্ধ অর্থের ব্যাংক হিসাব/এফডিআর ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।’
শুনানিতে পত্রিকার নয়টি এফডিআর ও প্রধান সম্পাদকের নামে বিভিন্ন ব্যাংকে করা ১৩টি এফডিআর অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন।


















