সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ তারকা হোটেল থেকে এনসিপির চার বিধায়ককে (এমপি) উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • / 148

নিউজ লাইট ৭১ ডেস্ক -ভারতের মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে চলছে একের পর এক নাটক। রাজ্যটিতে সরকার গঠন নিয়ে চলমান ঘটনাবলিকে বলিউডের সিনেমাকে হার মানাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে।

শনিবার (২৪ নভেম্বর) রাতে জন্ম হলো আরেক ঘটনার। সেখানকার একটি পাঁচ তারকা হোটেল থেকে এনসিপির চার বিধায়ককে (এমপি) উদ্ধার করেছে দলীয় নেতাকর্মীরা।

সোমবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিধায়ক নরহরি ঝিরওয়াল, দৌলত দারোদা, অনিল পাতিল ও নিতিন পাওয়ারকে মহারাষ্ট্রে গুরুগ্রামে একটি পাঁচতারা হোটেলে আটকে রাখা হয়েছিল।

ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরাই তাদের আটকে রেখেছিল বলে অভিযোগ করেছে এনপিসি। এনপিসি কর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বিজেপি কর্মী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।

উদ্ধার হওয়ার পর মুম্বাইয়ে ফিরে দুলাল দারোদা ও অনিল পাতিল বলেন, ‘সবাই ভাবছিলেন আমরা পালিয়ে গিয়েছি। কিন্তু আমরা এখনও এনসিপিতে আছি। আমরা কোথাও যাইনি। আমরা শরদ পওয়ারের সঙ্গেই আছি।’

অভিযানের বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারীরা জানান, স্থানীয় সূত্রে তারা বিধায়কদের আটকে রাখার কথা জানতে পারেন। ওই হোটেলে রাত দেড়টার দিকে অভিযান চালান। হোটেলের ৫১১৭ নম্বর রুমে ছিলেন বিধায়করা।

Tag :

শেয়ার করুন

পাঁচ তারকা হোটেল থেকে এনসিপির চার বিধায়ককে (এমপি) উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯