শিরোনাম :
শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / 37
সারাদেশে তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তাকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা কিছু দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে পারবেন, কারণ এ মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতেছে। আমাদের কাছে এখন ৪৫ লাখ ডোজ করোনা টিকা মজুদ আছে। কোভ্যাক্সের মাধ্যমেও আমরা অনেক টিকা পাবে। আগামী আগস্ট মাসে আসতেছে ফাইজারের ৬০ ও অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ করোনা টিকা।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গ্রামের লোক টিকার নিবন্ধন করতে পারেন না। এজন্য আমরা তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছি। এটি পরে চালু করা হবে
নিউজ লাইট ৭১
Tag :























