বিএনপির চিঠি অন্তঃসারশূন্য,স্ট্যান্টবাজি
- আপডেট টাইম : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / 170
নিউজ লাইট ৭১-ভারত সফরের বিষয়ে জানতে প্রধানমন্ত্রীকে দেয়া বিএনপির চিঠি অন্তঃসারশূন্য উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এই চিঠি স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে তারা একটি বারও তাদের নেত্রীর মুক্তি দাবি করেনি। আসলে তারা খালেদা জিয়ার মুক্তি চায় না। তাকে কারাগারে রেখেই তারা রাজনীতি করতে চায়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীকে দেয়া বিএনপির চিঠির জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বরাবরে বিএনপি যে চিঠি দিয়েছে, সেটা খালেদা জিয়া আটকের পর প্রথম কোনো চিঠি, যেখানে তাদের দলের নেত্রীর মুক্তির বিষয়ে কোনো কথা নেই। স্বাভাবিকভাবেই প্রশ্নের উদ্রেক করেছে, আসলে বিএনপি কি খালেদা জিয়ার মুক্তি কামনা করে? না কী তাকে কারাগারে রেখেই রাজনীতি করতে চায়?
ড. হাছান মাহমুদ বলেন, আমি বলি না বিএনপি নেতারা মূর্খ, তবে তারা মূর্খের মত প্রশ্ন তুলেছে। বিএনপিতে সিনিয়র নেতা থাকতও তারা জানে না কোনটা চুক্তি আর কোনটা এমওইউ (সমঝোতা স্মারক)। দুটিই এক করে ফেলছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তারা যে ভারতের বিরোধিতা থেকে বেরিয়ে আসতে পারেনি, তার আবারও প্রমান দিল।
তিনি বলেন, আমাদের সরকারের নীতি হচ্ছে- কারো সঙ্গে বিরোধ বা বৈরিতা নয়, সুসম্পর্ক বজায় রাখতে চায়। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে দেশে ফিরে সেখানে কি হয়েছে, তা রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। এরপর সংবাদ সম্মেলন করেও জানিয়েছেন। জাতীয় সংসদেও বলেছেন। এরপরও বিএনপি অন্তঃস্বারশূন্য চিঠি দিয়ে স্ট্যান্টবাজি করছে।
















